1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ বছরের কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬৭১ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় উপজেলার বিভিন্ন স্থানে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সতীশের পোল সংলগ্ন এলাকায় বলগেট/বাল্কহেড ড্রেজার দিয়ে প্রবাহমান খাল (বর্ণি বাওরমুখী পাঁচুড়িয়া খালের অংশ) ভরাটের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ০১ জনকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) অর্থদন্ড অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। এসময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে প্রাকৃতিক জলাধার ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং সঙ্গীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিক নির্দেশনায় জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho