1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীর সন্তান পুলিশ সার্জেন্টের নামে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৭২৬ Time View

শহীদুল আলম মুন্না কাশিয়ানী প্রতিনিধি: ঢাকা শ্যামলীর শিশুমেলা এলাকায় গোপালগঞ্জ কাশিয়ানীর সন্তান শহীদ সার্জেন্টের মোল্লা তারিক হোসেনের নামে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
১৩ অক্টোবর (বৃহস্পতিবার) ১.৩৫ টায় শহীদ সার্জেন্ট তারিক ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়।
এ ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন করেন ট্রাফিক বিভাগ তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনার মো, সাহেদ আল মাসুদ।
এ সময় ট্রাফিক বিভাগের তেজগাঁওয়ের অতিরিক্ত উপ পুলিশ সেকমিশনার এস এম শামীম, শহীদ সার্জেন্ট মোল্লা তারিক হোসেনের মাতা মিসেস মঞ্জুয়ারা বেগম, বড় ভাই মোল্লা খালিদ হোসেন লেবু, ছোট ভাই ইন্সপেক্টর তসলিম হোসেন মনি, স্ত্রী রাশিদা, মেয়ে নিলয়, পুলিশ সার্জেন মুক্তিযোদ্ধার সন্তান ব্যাচ ৯৯ (২) নামক সংগঠনের সভাপতি ইন্সপেক্টর আতিক মাহমুদ, সাধারণ সম্পাদক ইন্সপেক্টর জিয়াউল করিম সহ ট্রাফিক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্সপেক্টর জিয়াউল করিম জানান, শহীদ পুলিশ সার্জেন্ট মোল্লা তারিক হোসেন ১ জানুয়ারি ১৯৭১ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পৃঙ্গুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মনোয়ার হোসেন এবং মিসেস মঞ্জুয়ারা বেগমের চতুর্থ সন্তান। তিনি জগন্নাথের বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২৭ অক্টোবর ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান পূর্বক বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণ শেষে প্রথম কর্মস্হল হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। একজন সৎ মেধাবী দক্ষ চৌকস ও কর্তব্য পরায়ণ এই পুলিশের কর্মকর্তা গত তিন মেয়ে ২০০২ তারিখে মিরপুর দারুস সালাম রোডে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় মর্মান্তিক এক দুর্ঘটনায় নিহত হন। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান ও দক্ষ পুলিশের কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্ব পালন অবস্থায় সড়ক দুর্ঘটনায় শহীদ হয়েছেন তাই তার স্মরণে এ ট্রাফিক পুলিশ বক্স করা হয়েছে।
শহীদ সার্জেন্ট মোল্লা তারিক হোসেনের নামে পুলিশ বক্স করায় আমি সার্জেন্ট ১৯৯৯ বেজের পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা (স্যারদের) প্রতি শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়াও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন মহল থেকে ঢাকা (ডিএমপি) পুলিশের কর্মকর্তাদের প্রতি সম্মানের সহিত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho