1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভূয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৫৪২ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড
দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপালগঞ্জ শহরস্থ চৌরঙ্গী এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মো. গোলাম মাসুদ মৃধা নামক একজন বিএমডিসি নিবন্ধন বিহীন ভূয়া চিকিৎসককে প্র্যাকটিসরত অবস্থায় হাতে নাতে ধরেন। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় ধৃত ভূয়া চিকিৎসককে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় মেডিকেল অফিসার ডা. সাইদুজ্জামান জুয়েল এবং সঙ্গীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho