1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব ডিম দিবস পালন

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৫৩৮ Time View

কে এম সাইফুর রহমান বিশেষ প্রতিনিধিঃ

‘প্রতিদিন একটি ডিম
পুষ্টিময় সারাদিন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও গোপালগঞ্জ জেলা প্রানিসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সর্দারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে বিশ্ব ডিম দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সর্দার।

ভেটেরিনারি সার্জন ডা.প্রিয়াংকা রাণী মোদক -এর সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. এ এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

এসময় গোপালগঞ্জ জেলার পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho