1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সুস্থ হওয়ায় কৌতুক অভিনেতা রনিকে শুভেচ্ছা জানালেন আইজিপি

  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৬৭ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিষ্ফোরণে আহত মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং কনস্টেবল জিল্লুর রহমান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বাংলাদেশ পুলিশের আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম শনিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় ডাক্তার সামন্ত লাল সেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ. কে. এম. হাফিজ আক্তার বিপিএম (বার), ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান, ডিআইজি (হেডকোয়ার্টার্স) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), মেডিকেল বোর্ডের চিকিৎসকগণ, নার্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডা. সামন্ত লাল সেন তার বক্তৃতায় গ্যাস বেলুন ব্যবহারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। রনি এবং জিল্লুরের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করায় তিনি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

আইজিপি বলেন, আমরা রনি এবং জিল্লুরকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের ডাক্তারদের চিকিৎসায় সন্তষ্ট ছিলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বার্ন ইন্সটিটিউট চিকিৎসা সেবায় আধুনিকতা এবং নতুনত্ব এনে দেশের মানুষের মধ্যে আস্থার জায়গা করে নিয়েছে। আমি ডাক্তার সামন্ত লাল সেন এবং তার টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আন্তরিকতার সাথে আবু হেনা রনি এবং আমাদের পুলিশ সদস্য জিল্লুর রহমানকে চিকিৎসা দিয়েছেন, সুস্থ করে তুলেছেন। আইজিপি হাসপাতালের চিকিৎসক এবং নার্সসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইজিপি বলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনি তার অভিনয় শৈলী ও অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আবারও দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলবেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠান উদ্বোধনকালে অনাকাঙ্খিতভাবে গ্যাস বেলুন বিষ্ফোরণের ঘটনা ঘটে। দুঃখজনক এ দুর্ঘটনায় কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৪ পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। আবু হেনা রনি এবং কনস্টেবল জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho