1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫৫৬ Time View

কে এম সাইফুর রহমান/ শহিদুল ইসলাম ঃ

গোপালগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।

এর আগে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মুন্সী মো.আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর
২ টা পর্যন্ত ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে জেলার ৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে (মহিলা সদস্য পদে) ১ নং ওয়ার্ডে সারমিন্নাহার অধরা, ২ নং ওয়ার্ডে শ্রাবণী খানম নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ১ নং ওয়ার্ডে (মুকসুদপুর উপজেলা) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, ২ নং ওয়ার্ডে (কাশিয়ানী উপজেলা) এস. এম. কামাল সেলিম, ৩ নং ওয়ার্ডে (গোপালগঞ্জ সদর উপজেলা) আরমান হাফিজ, ৪ নং ওয়ার্ডে (কোটালীপাড়া উপজেলা) মো. কামরুল ইসলাম বাদল এবং ৫ নং ওয়ার্ডে (টুঙ্গিপাড়া উপজেলা) বি. এম. তৌফিক হোসেন নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা গোপালগঞ্জ শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ ভোটার ও জেলাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho