1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মাদারীপুরে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে গণঅনশন

  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫১৮ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারী দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে সকাল-সন্ধ্যা গণঅনশন করছে হিন্দু-বোদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদারীপুর পৌরশহরের শহীদ কানন চত্ত্বরে এ গণঅনশন করা হয়।

ধমীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে হিন্দু বোদ্ধা খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়া সাম্প্রদায়িক বিভিন্ন সহিংসতায় নানা শ্রেণী পেশার মানুষ হত্যা করা হচ্ছে। ফলে ন্যায় বিচার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব দাবীতে গণঅনশন করছে সংগঠনটি। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। হিন্দু-বোদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে গণঅনশনে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামক কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ ম-ল, সহ-সভাপতি বিমল চন্দ্র বাড়ৈ, অনুভব সমবয় সমিতিরি সভাপতি অধ্যাপক হিতেন চন্দ্র ম-ল, সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতিভূষণ বাড়ৈ প্রমুখ।

এসময় মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুরর হমান খান তাদের সাথে একমত পোষণ করে। সন্ধ্যা ৬টায় গণঅনশণ শেষ হবে।

এব্যাপারে হিন্দু-বোদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামক কুমার দে জানান, ‘২০১৮ সালে সরকার নির্বাচনী ইসতেহারে সকল ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু মাঝে মাঝেই ছোট ধর্মের উপর হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। এতে মানবাধিকার লঙ্ঘিত হয়। তাই এসব বন্ধের দাবীতে আমাদের গণঅনশণ করা হচ্ছে। আগামীতে আরো বড় পরিষরে আন্দোলন করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho