1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৭৬৪ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগণ, পুলিশ সুপারগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ, জনপ্রতিনিধিবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও
দীর্ঘায়ু কামনা সহ মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের রুহের মাহফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয় গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছলে সেখানে তাকে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।

এছাড়াও এসময় ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর জেলার পুলিশ সুপারগণ এবং মাদারীপুর হাইওয়ে পুলিশ রিজিওনের পুলিশ সুপার ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho