1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ও ১২ নভেম্বরের জেলা সমাবেশ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫৬২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় দেশ নেত্রী বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি শারীরিক সুস্থতা কামনায় , দ্রব্যমুল্যর উর্ধগতি, বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তির দাবী  এবং আগামি ১২ নভেম্বর বিএনপি এর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে গতকাল বুধবার বিকালে জুঙ্গুরদীর আভা অফিসের মাঠে  এক বিশাল গণ সভাবেশ এর আয়োজন করা হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে  প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ন – আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন- আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন-  আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, যুগ্ন- সম্পাদক গোলাম রব্বানী রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,   ঢাকা উত্তর মহানগরের সাবেক যুবদলের যুগ্ন- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সহ- সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা খায়ের হোসেন মাষ্টার, আলমগীর হোসেন বকুল, জেলা যুবদলের যুগ্ন -সম্পাদক হেলাল উদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু প্রমুখ।

এসময় বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে জেল জুলুম হত্যা গুম করে আন্দোলন থেকে বিরত রাখা যাবেনা, তার প্রমান ইতিমধ্যে পেয়েছেন। আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুরের বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে নগরকান্দা সালথা কৃষ্ণপুরের বি এন পি  সকল নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের  ১২ নভেম্বর সকলকে এক যোগে সমবেত করতে কাজ করার আহ্বান জানান, কোন প্রকার বাধা উপেক্ষা না করে যে কোন মূল্যে ফরিদপুরের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho