1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় দোকান ঘর নির্মাণ নিয়ে দু’ পক্ষের হামলা আহত – ৫

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৯৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় দোকান ঘর নির্মাণ (জায়গার মালিকানার দাবী ) করাকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানাগেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল বাজারে একটি দোকান ঘর নির্মাণ করেছে আটাইল গ্রামের মৃত আউয়াল মিয়ার ছেলে লিটন মিয়া।

কিন্তু আটাইল গ্রামের মৃত আঃ রহমান মিয়া ওরফে আবু মিয়ার ছেলে দুলু মিয়া ও নিলু মিয়া এবং তাদের লোকজন শুক্রবার সকাল ১১ টার দিকে উত্তেজিত হয়ে লিটন মিয়াসহ বেশ কয়েকজনকে মারপিট করেছে বলে লিটন মিয়া ও এলাকার লোকজন জানান।

এসময় মহিলাসহ প্রায় ৫ জন আহত হয়।
আহতরা নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আহতরা হলেন জামাল শেখ, আল আমিন শেখ, জাহানারা বেগম, লিটন মিয়া। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। লিটন মিয়া বলেন আমার জায়গায় আমি দোকান ঘর নির্মাণ করেছি। অন্যায়ভাবে দিলু মিয়া ও নিলু মিয়ারা আমাদের উপর অন্যায় ভাবে হামলা চালিয়ে মারপিট করেছে।

এ প্রসঙ্গে ইউপি সদস্য আনোয়ার হোসেন বকুল বলেন, দুই পক্ষের ঘটনার খবর শুনে ঘটনা স্থলে আসি এবং মারামারি সমাধানের চেষ্টা করি। কিন্তু দুলু মিয়া মানতে রাজী হয়না বরং আমাকেও অপমান করেছে।
তা ছাড়া এই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন মামলা চলে আসছে।
এতে লিটন মিয়া একাদিক বার রায়ও পেয়েছে।

তারপরেও অযথা মারামারি করে দুলু মিয়া ও নিলু মিয়ারা। তাছাড়া  লিটন মিয়া ও দুলু মিয়া আপন চাচাতো ভাই। এই ব্যাপারে দুলু মিয়া বলেন আমার কোন লোকজন না থাকায় লিটন মিয়ার লোকজন আমাকে ও আমার ভাই নিলুকে মারপিট করেছে।
হাসপাতালে চিকিৎসা নিয়েছি এবং থানায় অভিযোগও করেছি।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho