1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ পালিত

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৭৬১ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” – এ শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সেডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ঢাকা খুলনা মহাসড়কের পুলিশ লাইন্স মোড় ঘুরে পুনরায় একই স্থানে ফিরে শেষ হয়।

এরপর বেলা ১১টায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং কি এবং কেন? এ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) নিহাদ আদনান তাইয়ান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, পুলিশ সুপার (সিআইডি) মো. মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, মুকসুদপুর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি সহ কমিউনিটি পুলিশিংয়ের সাথে সম্পৃক্ত অনেকে।

সততা ও নিষ্ঠার সাথে কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব যথাযথভাবে পালন করায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এ শ্লোগানকে ধারণ করে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার এ দিনটি পালন করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho