1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনারের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৭৪১ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম।

রোববার (৩০ অক্টোবর) টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বৃন্দ, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপারগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সহ মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের রুহের মাহফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর ডিএমপি পুলিশ কমিশনার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে সম্মানিত কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম মহোদয় টুঙ্গিপাড়াস্থ বিজয় রেস্ট হাউজে পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়। এসময় জেলার অন্যান্য ইউনিট এবং সংগঠন এর পক্ষ থেকেও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho