1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত পরীক্ষামূলক ভাবে চললো ট্রেন

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫৯৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশন থেকে পদ্মা সেতু পর্যন্ত পরীক্ষামূলক ভাবে চললো ট্রেন। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেল স্টেশন সংলগ্ন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে পরীক্ষামূলক ভাবে ট্রেনটি ছেড়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পদ্মা সেতু সংযোগ রেল প্রকল্পের সমন্বয়কারী কর্মকর্তা (সিও) মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন এবং প্রকল্প পরিচালক আফজাল হোসেন এ রেলপথটির পরীক্ষামূলক ভাবে উদ্বোধন করেন।
এ সময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ ও রেল লাইন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
পরীক্ষামূলক চলা ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি রেল ইঞ্জিনবিশেষ। এটি গ্যাংকার নামে পরিচিত।
বাংলাদেশ সেনাবাহিনীর সিএসসি এর সহযোগিতায় প্রকল্পটি  বাস্তবায়ন হচ্ছে।

ভাঙ্গা রেল স্টেশন ম্যানেজার মোঃ শাহজাহান বলেন, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক এই গ্যাংকারটি মঙ্গলবার ভাঙ্গা থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে পদ্মাসেতু সংলগ্ন জাজিরা প্রান্তে পৌছায়।
প্রসঙ্গত আগামী ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেল পথ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho