1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুর -২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী লাবু চৌধুরীর জয়লাভ

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫৬১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় সংসদ ২১২ ফরিদপুর -২ আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮৮১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী এ্যাডঃ জয়নুল আবেদীন বকুল  পেয়েছে ১৪৮৭৮ ভোট। এসকল তথ্য ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জানাগেছে।

গতকাল শনিবার সকাল ৮ হতে বিরতিহীন ভাবে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত উপ- নির্বাচনে।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও সালথা উপজেলার গট্রি ইউনিয়ের ভাবুকদিয়ায় একই গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আইন শৃংখলাবাহিনী পরিস্থি নিয়ন্ত্রনে আনে।
ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এ আসনে মোট  ৩ লাখ ৮ হাজার ৪ শত ৭৯ ভোট।  এর মধ্যে ৮৩৬৯০ জন ভোটার তাদের বৈধ ভোট প্রয়োগ করেছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো চোখে পরার মতো।

নগরকান্দা – সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন গঠিত।

উপ- নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিলেও এক এক করে তিন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছে আরেকজনের মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। যার ফলে দুজনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহদাব আকবর চৌধুরী লাবু বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে  জাতীয় সংসদের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছে। উল্লেখ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসন শুন্য হলে উপ- নির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho