1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ভাঙ্গায় নৈশকোচ নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত – ৪ আহত -১০

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫৫২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় নৈশকোচ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থানে ৪ বাস যাত্রী নিহত হয়েছেন বলে জানাগেছে।

রোববার (৬ নভেম্বর) ভোররাতে ফরিদপুর – বরিশাল মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১০ যাত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), জুনায়েদ (৩), হুমায়ূন কবির (৪৮) ও আঃ রউফ হাওলাদার (৫০)। নিহতদের সকলের বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকা থেকে ঝালকাঠির দিকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৪৮০৬) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে আমরা নিহতদের উদ্ধার করি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনার পর বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রোববার সকালে নগরকান্দার কালিয়ার মোড় বিশ্বরোড নামকস্থানে রাস্তা পারাপারের সময় নাউডুবি গ্রামের আলতাফ মাতুব্বরের ছেলে নিছু মাতুব্বর (৪৫) নামের এক ব্যাক্তিকে বাস চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থানেই নিছুর মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho