1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু। আটক -২

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭০৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

এঘটনায় অপর দুইজনকে আটক করেছে স্থানীয় জনগন।

জানাগেছে গত ৯ নভেম্বর গভীর রাতে ফরিদপুর কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের ইসুফপুর গ্রামের হারান শেখের বাড়ির উত্তর পাশে বিদ্যুতের খুটি হতে ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে  ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে শাকিল নামের একজন ঘটনাস্থলেই মারা যায়।
শাকিল সদর উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ফরিদপুর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি হতে শাকিলের লাশ নিচে নামায়।

ঘটনার সময় মজনু শেখ ও নাসির নামের দুইজনকে আটক করেছে স্থানীয় লোকজন।

আটক দুইজন হলেন একই উপজেলার হোগলাকান্দী গ্রামের কাসেম শেখের পুত্র মজনু শেখ। এঘটনায় মজনু শেখও গুরুতর আহত হয়।

অপরজন হলেন হোগলাকান্দী গ্রামের রবিউল হোসেনের ছেলে নাসির হোসেন। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে তাকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করে।

সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho