1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে এক ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৬১৩ Time View

কে এম সাইফুর রহমান/ শহিদুল ইসলাম শহিদ ঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বৈরাগীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে
মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় জলিরপাড়-উজানী সড়কের ওপর দাঁড়িয়ে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে ইউনিয়নবাসী। এসময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব মজুমদার,জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন খান, ইউপি সদস্য সুমন মন্ডল, গৌতম মন্ডল, বিধান সরকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, বুধবার (৯ নভেম্বর) মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগপত্র জমা দিয়ে বাড়িতে ফেরার পথে জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি রায় ও প্যানেল চেয়ারম্যান বিকাশ বাগচির লোকজন সুজিত বৈরাগীর ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho