1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় দুই দিনের সংঘর্ষ  বাড়িঘর ভাংচুর লুটপাট আহত ২৫

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬১০ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে দুই দিনে বার বার সংঘর্ষ হয়েছে।
১২ নভেম্বর শনিবার চেয়ারম্যান কাজী আবুল কালামের সমর্থক ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের নান্নু মেম্বার ও মুরাদ মাতুব্বরের সমর্থক জালাল খাঁ, গ্রুপের সংঘর্ষে  উভয় পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর লুটপাট হয়।
এরই জের ধরে পরের দিন রোববার সকাল থেকে পুনরায় ইউনিয়নের একাধিক স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। বাড়িঘর ভাংচুর লুটপাট করে নেয় সংঘর্ষকারীরা।
সংঘর্ষের এই ঘটনায় সোনাখোলা গ্রামের কালাম মাতুব্বর এর ৪ টি ঘর ও জামাল বেপারির বাড়ির ৫ টি ঘর ভাঙচুর লুটপাট করে এবং জামাল বেপারির স্ত্রী’কে মারপিট করে কুপিয়ে আহত করে প্রতি পক্ষের লোকজন।
পাড়াদিয়া গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ২ টি ঘর ভাঙচুর করে  এবং ঘরে আসবাবপত্র, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল ভাঙচুর করা সহ লুটপাট করে নিয়ে যায়।পাড়াদিয়া গ্রামের রেজাউল মাতুব্বর এর বাড়িতে গিয়ে হামলাকারীরা তার ঘর ও রত্তন মাতুব্বর এর বাড়িতে হামলা চালিয়ে তার ৩ টি ঘর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিসাধন করে ও তার ২ টি ছাগল নিয়ে যায়।
কয়েক ঘন্টা ব্যাপী চলে উভয় গ্রুপের মধ্যেভাঙচুর লুটপাট  তুলকালাম কান্ড।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে সংঘর্ষ শান্ত করার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই গ্রুপ শান্ত থাকলেও  যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের অঘটন  ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho