1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জঙ্গিগোষ্ঠীর হামলায় প্রয়াত বিচারকদের স্মরণে গোপালগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫৯০ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গিগোষ্ঠীর কাপুরুষোচিত বোমা হামলায় শহীদ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সদস্য সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহম্মদ—এর স্মৃতির উদ্দেশ্যে গোপালগঞ্জ বিচার বিভাগের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগ কর্তৃক আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ)
হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মাকসুদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মো. মেহেদী হাসান প্রমুখ।

এসময় গোপালগঞ্জ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বিচারকগণ প্রয়াত দুই বিচারকের স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করেন।

পরে স্মরণসভা শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইমাম মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইনের পরিচালনায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho