1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫৬১ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ মঙ্গলবার স্থানীয় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বিকাল ৩ টায় টুঙ্গিপাড়া উপজেলা বনাম গোপালগঞ্জ সদর উপজেলা দলের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়। জে. কে. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিরতির আগে গোপালগঞ্জ সদর উপজেলা ২ গোলে এগিয়ে থাকে। বিরতির পর গোল শোধ করে খেলায় সমতা ফেরাতে টুঙ্গিপাড়া উপজেলার খেলোয়াড়রা শত চেষ্টা করেও ব্যর্থ হন। ফলশ্রুতিতে টুঙ্গিপাড়া উপজেলা
২—০ গোলে গোপালগঞ্জ সদর উপজেলার নিকট পরাজিত হয়।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জে. কে. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব কামরুজ্জামান কামাল সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম ফোরকান বিশ্বাস, পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

পরে প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিজয়ী দলকে ১ লক্ষ টাকার চেক, কাপ ও মেডেল এবং রানার্স আপ দলকে ৫০ হাজার টাকার চেক, কাপ ও মেডেল বিতরণ করেন। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন জে.কে পলিমার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।

প্রসঙ্গত, ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমান গত ৭ নভেম্বর গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ৬ দলীয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho