1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৮ মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন

কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর শীতকালীন ‘আনন্দ ভ্রমণ’ সম্পন্ন

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৬১ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহাসিক ভ্রমন মানে ইতিহাসের জ্ঞান অর্জন। তারই ধারাবাহিকতায়
শীতের শুরুতে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের আয়োজনে স্বাধীনতা যুদ্ধের সাক্ষী ও স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারগঠন এবং শপথবাক্য পাঠের স্থান ঐতিহাসিক মুজিবনগর ‘আনন্দ ভ্রমন’ সম্পন্ন হয়েছে।
এই আয়োজনে রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

সোমবার (১৪ই নভেম্বর) সকালে রিপোর্টার্স ফোরাম অফিস থেকে সকাল ৭টা ৩০ মিনিটের সময় ১টি মাইক্রোবাস যোগে মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

মেহেরপুর এর মুজিবনগর প্রাঙ্গণে বেলা ১টায় পৌঁছার পর
মেহেরপুর আমঝুপী নীল কুঠিরে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে নীল চাষ হতো সেই নীল গাছের সান্নিধ্য পায়, এরপর মুজিবনগর এর ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুর জেলার তৎকালীন বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ গ্রহণ করে সেই স্থান সহ
অপূর্ব সৌন্দর্যের দৃশ্যমান বাংলাদেশের মানচিত্র, জাদুঘর, জয় বাংলা স্লোগানের সর্বপ্রথম স্থান এর ভাস্কর্য, পরিদর্শন সহ তৎকালীন গড়ে ওঠা আম বাগান এর সুন্দর্য উপভোগ এর ফাকেঁ সবাই ফটোসেশন নিয়ে ব্যস্ত ছিলো। কেউ সেলফি কেউ বিভিন্ন স্টাইলে ছবি তুলে ব্যস্ত সময় পাড় করেন রিপোর্টার্স ফোরাম এর সকল সাংবাদিক।

পরে সন্ধ্যা অনুষ্ঠত হয় সাংবাদিক সম্পৃক্ত কুইজ প্রতিযোগিতা যেমন অনুসন্ধানী সাংবাদিকতা কাকে বলে, সংবাদ লেখার নিয়ম, সাক্ষাৎকার গ্রহণের কৌশল, সহ নানাবিধি প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সকল সাংবাদিকগণ। পরে পুরস্কার বিতরণী শেষে একজন সাংবাদিক নেতার দেওয়া উপহার শীতের কম্বল সকল সদস্যদের হাতে তুলে দেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিল্টন খান

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি কাজী কাফু, তারেক মাসুদ খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক বায়তুল হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইবাদুল রানা, রায়হান মুন্সী জসিম, কোষাধ্যক্ষ নাজিম খান, শাহিন মোল্লা, প্রচার সম্পাদক নুর ইসলাম সহ ফোরামের অনন্য সদস্যবৃন্দ।

দিনব্যাপী মেহেরপুর মুজিবনগরের প্রাকৃতিক দৃশ্য অবলোকন শেষে রাত ১ টায় নিজ উপজেলা গোপালগঞ্জ কাশিয়ানীতে ফিরেন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho