1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

অপরাধমুক্ত গোপালগঞ্জ গড়তে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪৩৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ-ইভটিজিং ও কিশোরগ্যাং মুক্ত গোপালগঞ্জ জেলা গড়তে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও পুণ্যভূমিকে অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতামত ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন পার্ক সহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করলে তাদেরকে আইনের আওতায় নেওয়া, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্স এবং বৈধ কাগজপত্র বিহীন ও অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের মটরসাইকেল না চালানো সহ শহরের যানজট নিরসনে দিনের বেলায় অবৈধ ট্রাক্টর, নসিমন, করিমন, ভটভটি ও থ্রী-হুইলার সড়ক-মহাসড়কে না চালানোর আহ্বান জানান। এছাড়াও অভিভাবকদের তাদের নিজ সন্তানের প্রতি অধিক মনোযোগী হতে এবং কিশোরগ্যাং প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে পুলিশি নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তাৎক্ষণিক বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, সিনিয়র সাংবাদিক এসএম হুয়ায়ুন কবির, এম মাহবুবুর রহমান সারমাত, সেলিম রেজা, নৃতিশ চন্দ্র বিশ্বাস, মিজানুর রহমান মানিক, জয়ন্ত শিরালী, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান, মাসুদ পারভেজ, মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho