1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫০১ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
সশস্ত্র বাহিনী দিবস -২০২২ উদযাপন উপলক্ষে ২১ নভেম্বর মনোয়ারা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শাখা আয়োজনে আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
অসকস বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার
সভাপতি এ কর্পোরাল (অবঃ)মোঃ হাচানাত জান মিয়া এএমসি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) মুহাম্মদ আহসান হাকিম সিএমপি। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) ডি এম সামসুদ্দিন, বীর,কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গোপালগঞ্জ জেলা সভাপতি কর্পোরাল (অবঃ) মোঃ দেলোয়ার হোসেন সিগন্যাল’স ও উপদেষ্টা মন্ডলী অবসরপ্রাপ্ত সিনিয়র অরেন্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম নেভী,অবসরপ্রাপ্ত অরেন্ট অফিসার মোঃ সাইদুর রহমান হিরু মৃধা সিএমপি, বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নূর আহম্মেদ মুন্সী। অসকস বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ সাহেব আলী মোল্যা সঞ্চালনায় বক্তব্য রাখেন অসকস বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুল হালিম শেখ, আর্মাড সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মুস্তাক আহমেদ, বিমান বাহিনী আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ হারুন অর রশীদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আবুল কালাম আজাদ এএসসি, অর্থ বিষয়ক সম্পাদক কর্পোরাল অবঃ মোঃ মহিউদ্দিন মিয়া,সার্জেন্ট (অবঃ) কাজী ইউনুচ আলী
,সার্জেন্ট (অবঃ) বেলায়েত হোসেন,সার্জেন্ট (অবঃ) জিন্নাত আলী মোল্লা,সার্জেন্ট (অবঃ) হাফেজ নুর আলম ও কর্পোরাল রফিকুল হাসান প্রমূখ।
সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যাদী তুলে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দাবী গুলো দ্রুত পূরনের জন্য দাবী জানান। সমস্যা গুলো নিম্নে উল্লেখ্য করা হলো-
১। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরা মাসিক ৪১৮ টাকা হারে মাসিক রেশন ভাতা পেয়ে থাকেন। যাহা বর্তমান বাজার দর অনুযায়ী খুবই নগণ্য। আমরা পূর্বের ন্যায় আমাদের জন্য রেশন দাবি করছি।রেশন দেওয়া যদি একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে বর্তমান বাজারের সাথে মিল রেখে রেশন ভাতা নির্ধারণ করার জোর দাবি করছি। যা উপজেলা “সোলজার হেল্প ডেস্ক” অথবা টিসিবির মাধ্যমে সরবরাহ করা করা যেতে পারে,২। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য চীন ভারত ও পাকিস্তানের মত OROP (One Rank One Pension) অর্থাৎ এক পদ এক পেনশন পদ্ধতি চালু করা,৩। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের পরিবারকে সম্মিলিত সামরিক হাসপাতালে সব রকম চিকিৎসার ব্যবস্থা করা এবং দেশের অন্যান্য সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা ও বিনামূল্যে ঔষধ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা, ৪। কোন নির্ধারিত সময় বেঁধে না দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্য মৃত্যুবরণ করলে প্রতিজনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নিশ্চিত করা এবং দাফন, কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার খরচের জন্য এক কালীন ন্যূনতম এক লক্ষ টাকা অনুদান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা,৫। বাংলাদেশ কে জাতির জনকের সোনার বাংলা গড়তে হলে সকল সরকারি ও বেসামরিক প্রতিষ্ঠান যেমন: সিটি কর্পোরেশন, পৌরসভা,ইউনিয়ন পরিষদ,হাসপাতাল ইত্যাদী জায়গায় সকল উন্নয়নমূলক কাজ তদারকি করার জন্য অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের যোগ্যতা অনুযায়ী নিয়োগের ব্যবস্থা করা। পরিশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে চাকরিরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পরিবারের সকল সদস্যদের সু-স্বাস্থ্য মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও প্রীতিভোজ ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho