1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উজ্জীবিত ও মুখরিত কাশিয়ানী আ,লীগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫৩২ Time View

শহীদুল আলম মুন্না, কাশিয়ানী প্রতিনিধি:
২৯ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে কি বার্তা দেবে আওয়ামী লীগ, তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে নতুন পুরাতনের সমন্বয় না নতুন মুখের চমক আসবে। এ বিষয়ে নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক আলোচনার।
তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও ২০১৫ সালের ৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সাত বছর পর আবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার জানান, ২০১৫ সালের ৭ নভেম্বর সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে ২০১৭ সালের ১৭ নভেম্বর।
কাশিয়ানী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে মঞ্চ তৈরীর কাজ প্রায় সমাপ্তির পথে। উপজেলা শহরের বিভিন্ন সড়কসহ প্রতিটি অলিতে গলিতে নানা রঙের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ভরে গেছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজমান। কে বা কারা হচ্ছেন আওয়ামী লীগের নতুন কর্ণধার এ নিয়ে চলছে আলোচনার ঝড়। এ সাড়াও প্রার্থীরা তাদের পক্ষে সমর্থন বাড়ানোর আশায় দিন রাত উপজেলার প্রতিটা এলাকায় সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
সরজমিনে দেখা যায়, সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৫জন সম্মেলনের মাঠে ফেস্টুন ব্যানার প্রচার-প্রচারণা ও সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
এ প্রার্থীরা হচ্ছেন, সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার মিনা জামান, পুইশুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোল্লা আলী উজ্জামান মিয়া (পান্নু)।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরাফত হোসেন লাভলু মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর মোঃ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুজ্জামান মিয়া (খায়ের), মহেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন জানান, ২৯ শে নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করার জন্য দলীয় সকল নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। এবারের সম্মেলনে প্রার্থীদের অগ্রিম কোন ফরম প্রদান ও গ্রহণ করা হচ্ছে না।
সম্মেলনের দিনেই ঊর্ধ্বতন নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রার্থীদের নাম পদবী গ্রহণ করা হবে। পরে তৃণমূলের মতামত ও আমাদের দুই নেতা শেখ ফজলুল করিম সেলিম (এমপি) ও মুহাম্মদ ফারুক খান (এমপি)র পরামর্শ অনুযায়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho