1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় নিউজ পোর্টাল তাজা খবর লাইভ এর কার্যালয়ের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫৯১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা হতে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল তাজাখবর লাইভ এর সম্পাদকীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভাধীন উপজেলা পরিষদ কার্যালয়ের পিছনে সাবেক মেয়র আলিমুজ্জামান টুলু মোল্যার ভবনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

তাজাখবর লাইভের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নাসির মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধরণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ- সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আল আমিন বাবু, সাংবাদিক শওকত আলী শরীফ, লিয়াকত হোসেন, মিজানুর রহমান, নিজাম নকীব, মিজানুর রহমান মোল্যা, সাইফুল ইসলাম সাইফ, ফয়সাল হোসেন, শফিকুল খান জনি, নাসির হোসেন প্রসেনজিৎ, শাহজালাল প্রমুখ।

উপস্থিত অতিথিরা বলেন তাজাখবর লাইভ অত্র এলাকার সব ধরনের সংবাদ প্রচার করে সুনাম কুরিয়েছেন। সকলে তাজাখবর লাইভের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম মন্টু বলেন তাজাখবর লাইভের সংবাদ সারাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অংগনে পৌছে দেওয়াই আমার মূল লক্ষ্য। তাজাখবর লাইভকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho