1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৪৪ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানিত শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে সমিতির সভাপতি বাবু সুব্রত কুমার দাস, মহাসচিব নজরুল ইসলাম মিয়া এবং প্রধান সমন্বয়ক মো. নুরুজ্জামান হাজরা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় যুগ্ম সম্পাদক কাজী মো. আলমগীর, কোষাধ্যক্ষ মজিবর রহমান খান, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সফিকুল ইসলাম, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ডিকো সহ ঢাকা, রাজবাড়ী, চট্টগ্রাম, লালমনিরহাট, মুন্সীগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুর, চুয়াডাঙ্গা, জামালপুর সহ অন্যান্য জেলার বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধুর জন্মভূমিতে আগত দর্শনার্থীদের বিশ্রামস্থলে (শেখ রাসেল পৌর শিশু পার্ক সংলগ্ন) বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ডিকো -এর সভাপতিত্বে সমিতির বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ স্ট্যাম্প বিক্রির কমিশন বৃদ্ধি সহ ৭ দফা দাবি বাস্তবায়ন, জাল জালিয়াতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহন, গণহারে লাইসেন্স প্রদান বন্ধ, কমিশনের ওপর ট্যাক্স/ ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

পরে সর্বসম্মতিক্রমে সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং সদস্য সফিকুল ইসলাম লিটনকে যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho