1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জে “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৫১ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও হতদরিদ্রের মাঝে দেওয়া উপহারের ঘরে বসবাসরত আশ্রয়নবাসীর সফলতার গল্পের ভিত্তিতে প্রকাশিত “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায়,
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ২৫ জন সফল উদ্যোক্তার সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে “স্বপ্নের ঠিকানা বইটিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho