1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

স্বনামধন্য গওহরডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম হলেন মুফতি উসামা আমিন

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৭৯৪ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

দেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় উস্তাদদের মজলিসে সর্বসম্মতিক্রমে মুফতি উসামা আমিন হাফিজাহুল্লাহকে জামেয়ার নায়েবে মুহতামিম ঘোষণা করা হয়।

রোববার (২৭ নভেম্বর) মজলিস চলাকালে জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম সাহেব হাফিজাহুল্লাহ (বাঁশবাড়িয়া বড় হুজুর) এর প্রস্তাবে ঢাকার হুজুরসহ সমস্ত উস্তাদদের সর্বসম্মতিক্রমে গওহরডাঙ্গা জামেয়ার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব জামেয়ার মুহাদ্দিস মুফতি উসামা আমিনকে নায়েব ঘোষণা করেন। সিদ্ধান্ত শুনে সবাই উচ্চস্বরে শুকরিয়া আদায় করেন ও আগামিতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে মাদ্রাসার শাইখুল হাদিস ও নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন উস্তাজুল আসাতিজা আল্লামা আঃ রউফ (বারাকাল্লাহু ফি হায়াতিহী) ঢাকার হুজুর। হুজুরের বার্ধক্যের কারণে আরো একজন নায়েবে মুহতামিম নির্ধারণ করা হলো। হুজুর যতদিন আছেন ততদিন হুজুরও এ দায়িত্বে থাকবেন বলে সিদ্ধান্ত হয়।

মজলিসে আরো উপস্থিত ছিলেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর সাহেব (রায়েন্দা হুজুর) মাওলানা হাসমতুল্লাহ সাহেব কোদালিয়া হুজুর, মুফতি নূরুল ইসলাম নাজেম সাহেব হুজুর, মাওলানা আব্দুল হান্নান মিঠারকুলী হুজুর, মাওলানা বশির আহমেদ বাঁশবাড়িয়া ছোট হুজুর, মুফতি শিহাবুদ্দীন তারাইল ফুকরা হুজুর, মুফতি মোস্তফা কাশেম ভবানীপুরী হুজুর, মাওলানা রেজাউল হক বোর্ডের হুজুর, মুফতি তাসনিম মাদারীপুরী হুজুর, হাফেজ আবুল হাসানাত বড় হাফেজ সাহেব, মাওঃ মানসূরুল হক টেকেরহাটী হুজুর, মুফতি মুহাম্মাদুল্লাহ শরসপুরী হুজুর, মাওঃ যোবায়ের হুসাইন মোল্লাহাটি হুজুরসহ জামেয়ার সকল আসাতাজায়ে কেরাম। পরে হুজুরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকলে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho