1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় চাচার মৃত্যু ভাতিজার ঘুষির আঘাতে

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৬৩৩ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় চাচার মৃত্যু ভাতিজার ঘুষির আঘাতে হয়েছে বলে জানাগেছে। 

উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজার ঘুষিতে চাচা মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
২৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় পারিবারিক বাড়ীর জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে চাচা আনোয়ার বিশ্বাস (৭০) কে ভাতিজা আবুল কালাম বিশ্বাস (৩৫) তার হাতদিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি দিলে চাচা আনোয়ার বিশ্বাস ঘটনা স্থলে অজ্ঞান হয়ে পড়লে পরে  তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চাচার মৃত্যুর খবর নিশ্চিত জেনে ভাতিজা আনোয়ার বিশ্বাস পিতা সলিমউদ্দিন বিশ্বাস স্থানীয় লোকজন, মাতুব্বরদের মাধ্যমে ১ বিঘা জমি লিখে দেওয়ার শর্তে নিহতের পরিবারের সাথে মিমাংসার কথাবার্তা হয় বলে  একাধিক সুত্রে জানা যায়। নিহত আনোয়ার বিশ্বাস এর পরিবারের সাথে খুনি ভাতিজার পরিবারের সাথে মিমাংসার  শর্তে তারা লাশের ময়না তদন্ত না করে বাড়িতে নেওয়ার চেষ্টাও চালিয়ে ব্যর্থ হয়। নগরকান্দা থানা পুলিশ মঙ্গলবার সকালে  ময়না তদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন আনোয়ার বিশ্বাস এর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এস আই কিবরিয়া কে পাঠিয়ে লাশের ময়না তদন্ত করার জন্য সকালে লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া এঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho