1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৮ মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন

বিএনপি কোনোদিনও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না __ শেখ সেলিম এমপি

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৪৯ Time View

.

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জঃ

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি কোনো দিনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে আর শেখ হাসিনা এবং ত্যাগী নেতারা যদি জীবিত থাকেন তাহলে বাংলাদেশেকে সবসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরিচালিত করবে।’

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে স্থানীয় পৌরপার্কে গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, ‘ওরা (বিএনপি) পালানো পার্টি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন ওদের অনেক নেতা পালিয়ে গেছেন।’ এমনকি মুঈন/ ফখরুলের নিকট রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়ে এখন দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, ‘বঙ্গবন্ধু ও তার আদর্শকে যদি আপনারা ভালবাসেন তাহলে ভোগের নয় ত্যাগের রাজনীতি করবেন। নিজেদের মধ্যে কেউ বিশৃঙ্খলা করবেন না। যারা বিশৃঙ্খলা করবে তাদের আওয়ামী লীগে স্থান হবে না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী ও জঙ্গিদের কোন আত্মীয় স্বজনদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, ২১ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho