1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৫১ Time View

কে এম সাইফুর রহমান বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে গত বছরের ন্যায় এবারও শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম। এ লক্ষে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইবাদুল রানার হাতে শীতবস্ত্র প্রদান করেন। পরবর্তীতে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম টিম রাস্তার পাশে ফুটপথসহ কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে থাকা ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে পুলিশ সুপার কর্তৃক প্রাপ্ত সেই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। সুবিধা বঞ্চিত শীতার্তরা নতুন এই শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং পুলিশ বাহিনীর গর্বিত সদস্য গোপালগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা ও তার পরিবার এবং পুলিশ বাহিনীর জন্য দোয়া করেন।

উল্লেখ্য, গত রোববার (২৭ নভেম্বর) গভীর রাতে গোপালগঞ্জ সদর ও আশপাশের ইউনিয়নে প্রান্তিক আয়ের দরিদ্র ও অসহায়, ভবঘুরে, ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন মানবিক পুলিশ সুপার, আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), এএসপি ক্রাইম, অফিসার ইন চার্জ ও সদর থানার ইন্সপেক্টর তদন্ত, উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, পেশাদারিত্বের কারণে অনেক সময় রাতে বের হতে হয়। চোখে পরে ছিন্নমূল মানুষের করুণ দৃশ্য, এই শীতে ওনারা শীতকষ্টে রাত যাপন করে। এ থেকেই শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র। যদি এতটুকু সস্তি আসে। হোক সেইটা প্রকাশ্যে অথবা গোপনে অথবা নীরবে। জেলা পুলিশের পক্ষ হতে শীতে কষ্ট পাওয়া এমন মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের উদ্দাত্ব আহবান জানান- অসহায় ও ছিন্নমূল হতদরিদ্রদের পাশে থাকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho