1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৮ মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন

গোপালগঞ্জ জেলার উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা তাঁর পদোন্নতিজনিত বিদায় কালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হককে সম্মাননা জানান।

১৮ মার্চ ২০২০ ইং থেকে ৩০ নভেম্বর ২০২২ইং পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সম্মাননা স্মারক তুলে দেন। জেলা প্রশাসক বৈশ্বিক করোনা মহামারি চলাকালে এডিপির কাজ বাস্তবায়নে এলজিইডি, গোপালগঞ্জেরে অর্জনের প্রশংসা করে বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কঠোর লকডাউন চলাকালে এলজিইডি স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন কাজ সম্পাদন করেছে। এছাড়াও জাতির পিতার জন্মধন্য পূর্ণভূমি গোপালগঞ্জে বিভিন্ন দৃষ্টিনন্দন ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে বিশেষ প্রশংসা অর্জন করছে এলজিইডি।

সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho