1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ও আলোচনা সভা

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৩৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্তদিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আতিয়ার রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হালিম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন প্রমুখ।

এসময় সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার আরিফ হোসেন, গোপালগঞ্জের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান দোলন বিশ্বাস বাবু, কে এম সাইফুর রহমান, কে এম শফিকুর রহমান, কাজী সেলিম নয়ন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম মহাসমাবেশে আমন্ত্রিত সকল কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho