1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩৫০ পিছ শীতবস্ত্র হস্তান্তর করেছে আশা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫০৮ Time View

কাজী সেলিম নয়ন, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সামাজিক দায়বদ্ধতা থেকে গতবারের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৩৫০ পিছ শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দিয়েছেন দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশা’র সহকারী বিভাগীয় ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, সিনিয়র সহকারী কমিশনার শাহিনুর আক্তার, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, সহকারী কমিশনার মো. রেজাউল করিম, আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. মোজাহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আশিষ কুমার মন্ডল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শীতার্তদের পাশে শীতবস্ত্র বিতরণের মানবিক এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা এনজিও’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho