1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন শহিদুল ইসলাম শহিদ ঃ

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫২৭ Time View

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২২ উদযাপন উপলক্ষে ০৯ ডিসেম্বর সকাল ১০ টায় ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস
,এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জেন্ডার প্রোমোটার মেহেরুমা তাবাচ্ছুম ছোয়ার সঞ্চালনায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যত্রুমের আওতায় জয়িতা সম্মাননা শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে নাইমা হায়দার ও মুকসুদপুর উপজেলা পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরীতে সাহিদা বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম পান্নু, মুকসুদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম প্রমূখ।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাইমা হায়দার ও সফল জননী নারী সাহিদা বেগম বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফায়জুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম।
এরপূর্বে দূনীর্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব ” আন্তর্জাতিক দূনীর্তি বিরোধী দিবস- ২০২২ উপলক্ষে একই মঞ্চে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসুদপুর উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির আয়োজনে. সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho