1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কমিটির আয়োজনে শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় আসক গোপালগঞ্জ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা -এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব গোপালগঞ্জে ফিরে শেষ হয়।

পরে আসক গোপালগঞ্জ কমিটির সভাপতি, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আসক ফাউন্ডেশন গোপালগঞ্জ -এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,
সহ-সভাপতি আক্তার সিকদার, এম এইচ নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল আমিন সিকদার কটু, আইন সম্পাদক এ্যাড. মাহাবুবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মুসলিমা জান্নাতুল তানিয়া প্রমুখ। এসময় ডা. আনিসুজ্জামান, এস এম হুমায়ূন আছাব চৌধুরী, জামান এস্কেন্দার আলী, শাহীন, আসমা, নজরুল, পলি, লুনা ও হেলেনা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা দিবসটির তাৎপর্য উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলা কমিটি বিগত ১০ বছর যাবত মানবাধিকার বঞ্চিতদের পাশে থেকে তাদের জন্য নিঃস্বার্থভাবে বিনা পয়সায় নিরলসভাবে কাজ করে চলেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho