1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে যুবলীগ নেতার বাড়ীতে ডাকাতি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একাধিক টিম

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ শহরের বৈশাখী রোডে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমবি সাইফ বি-মোল্লা’র
বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাতে ৬/৭ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল তার বাড়ির জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা লোকজনের হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে। এসময় বাড়িতে থাকা বদরুল আলম টিটো বাঁধা দিলে ডাকাত দলের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে সে বেশ খানিকটা আহত হয়। পরে ডাকাত দল বাড়ির আলমিরা ভেঙে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা ও বাড়ির লোকজনের ব্যবহৃত মুঠোফোনগুলো নিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সদর থানা, সিআইডি ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে নানা আলামত সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জে চুরি/ডাকাতি সহ নানা অপরাধ রোধে পুলিশের অভিযান জোরদারের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিলে এ ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে বলে দাবি এলাকাবাসী ও সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho