1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে এআইএমএস-এর সমাপনী ও ক্লাস প্রমোশনাল অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৯২ Time View

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে এ্যাডভেন্টিস্ট ইন্টারন্যালনাল মিশন স্কুল (এআইএমএস) -এর সমাপনী ও ক্লাস প্রমোশনাল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এআইএমএস -এর হলরুমে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল বোর্ডের চেয়ারম্যান ড. ওয়াইলী গমলীয়েল ফলিয়া।

উপাধ্যক্ষ লাবনী মারান্ডী -এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের লোমা লিন্ডা ইউনিভার্সিটির রিসার্চ সাইন্স বিভাগের প্রফেসর ফ্রান্সিস রায়, সাউথ বাংলাদেশ মিশন (এসবিএম) -এর সেক্রেটারি মি. লিটন শ্যামল হালদার, এসবিএম
-এর কোষাধ্যক্ষ মি. মিলন ঘরামী, শিক্ষা বিষয়ক পরিচালক মি. রিচার্ড মারান্ডী, এআইএমএস-এর অধ্যক্ষ মিসেস লতিকা ফলিয়া, পালক (অব. পুরোহিত) রবিনসন মন্ডল।

এ সময় এআইএমএস-এর অন্যান্য শিক্ষক মন্ডলী, দ্বিতীয় স্কুল বর্ষের (প্লে থেকে ওয়ান) ৬১ জন ক্ষুদে শিক্ষার্থী ও প্রায় দুই শতাধিক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুর আগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে স্কুলের পক্ষ থেকে শিক্ষকবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ মেধা ও মানবীয় গুণাবলী ওপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা পদক প্রদান করেন। পরিশেষে সেন্টা ক্লথস উপস্থিত সকলের মাঝে বিভিন্ন উপহার ও চকলেট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho