1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত গোপালগঞ্জে ইনশাল্লাহ মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে__ডাঃ কে এম বাবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মুকসুদপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৩১ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী পালিত হয়েছে মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর।

দিনের প্রথম প্রহরে পুলিশ কতৃক তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

সকালে উপজেলায় অবস্থিত শহীদ মিনারে প্রথমে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা, মুকসুদপুর পৌরসভা,মুকসুদপুর সরকারি কলেজ, আইডিয়াল কেজি স্কুল,সরকারি এসজে স্কুল, পাইলট বালক উচ্চ বিদ্যালয়, অবসর প্রাপ্ত শসস্র বাহিনী কল্যান ট্রাষ্ট সোসাইটি ( অসকস) বাংলাদেশ,জুবীল্যান্ড ক্লাব, উপজেলা বিএনপি, বাংলাদেশ পুলিশ, মুকসুদপুর প্রেস ক্লাব, অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে।

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে কেজি স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলুর সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ ১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃকাবির হোসেন মিয়া, , সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃরবিউল আলম শিকদার,সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুবকর মিয়া,পৌরসভার মেয়র মোঃআশ্রাফুল আলম শিমুল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা,মহিলা ভাইস- চেয়ারম্যান তাপসী রানী দূর্গা,কৃষি কর্মকর্তা ডঃ মনিরুজ্জামান, প্রানি সম্পাদক কর্মকর্তা ডা অভিমান্য রায়,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম পাভেল,সমাজ সেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিকালে উপজেলা পরিষদ একাদশ -মুকসুদপুর পৌরসভা একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho