1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় চলাচলের গলি পথের সীমানা নির্ধারণী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ – আহত ১০

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৩ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বাড়ীর চলাচলের গলি পথের সীমানা নির্ধারণী নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা গ্রামে।

সরেজমিনে দেখাগেছে মাঝিকান্দা গ্রামের দবির হোসেন ও নিখিল মালোর পরিবারের মাঝে চলাচল গলি পথের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিলো।

তারই ধারাবাহিকতায় শনিবারও একটি শালিস অনুষ্ঠিত হয়। যেখানে ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন খান, মেম্বার শাহিন মাতুব্বরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শালিসে দুই মাসের সময় বেধে দেওয়া হয় উভয় পক্ষকে, যে  দুই মাস পর এর একটা সমাধান করা হবে মর্মে।

কিন্ত দুই পক্ষের কথা কাটাকটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
এসময় লাঠিসোঁটা ও ইটপাটকেল ছুঁড়ে মারে উভয় পক্ষই।
এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
কিন্তু ঝগড়া নিষ্পত্তির জন্য সমীর বিশ্বাস এগিয়ে এলে তার মাথা ইটের আঘাতে ফেটে গেলে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সমীরকে।
এছাড়া নাগরী, নির্মল, প্রদীপ, রীনা রানী, সাকিব, শাহিনুর, জোনায়েদ মোল্যা ও দিপু মোল্যার আহত হওয়ার খবর পাওয়াগেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সংঘর্ষের সময় স্বর্ণালংকার, নগদ টাকা লুট ও ভাংচুরের অভিযোগ করেন দুই পক্ষের লোকজনই।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho