1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬২৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

গত ১৪ নভেম্বর উপজেলার বাগুটিয়া গ্রামের আজাদ মাতুব্বর ও রফিক শেখের নেতৃত্বে মৃত ছোমেত শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ, স্ত্রী রোকেয়া বেগম, কন্যা মারিয়া আক্তারসহ তার পরিবারের লোকজনকে বেধরক মারপিট করে একই গ্রামের মন্টু ফকিরের স্ত্রী ও এক নং আসামী নাজমা বেগম, ২ নং আসামী নাজমুল ফকির ত নং আসামী মুন্নী বেগম ও ৪ নং আসামী মাইনদ্দীন ফকির।

ঘটনার দিন ১৪ নভেম্বর উপরোক্ত চারজনকে আাসামী করে একটি মামলা দায়ের করে  যার নম্বর  ২২৩/২০২২।

আসামীদের মধ্যে ১ নং আসামী নাজমা বেগম বর্তমানে জেল হাজতে রয়েছে।

বাকী আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রোববার মানববন্ধন করে নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক মোল্যা, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক শেখ, সাদেক শেখ, মোকসেদ হোসেন, আবুল কালাম মাতুব্বরসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho