1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৫০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করে জেলা পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম
-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এসময় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ -এর অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, গোপালগঞ্জ; জেলায় কর্মরত ২৪ তম বিসিএস ফোরামের অফিসারবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা সমূহের অফিসার ইনচার্জগণ, পুলিশ লাইনসের পুলিশ অফিসার ও ফোর্সেস সহ আমন্ত্রিত শিল্পি ও কলাকুশলী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে অতিথিবৃন্দ স্ব স্ব সন্মানিত সহধর্মিণী সহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিয়মিত শিল্পিদের পাশাপাশি এসপি, পিবিআই, বাগেরহাট (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ) আব্দুর রহমানের বাঁশির সুরের মূর্ছনায় সবাইকে আচ্ছন্ন করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাখাওয়াত হোসেন ও কনস্টেবল চাঁন মিয়া সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা প্রশাসক নিজেও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও তাঁর পরিবারকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য ও সভাপতির ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের নিমন্ত্রণের পর বিজয় দিবসের কেক কাটার মাধ্যমে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho