1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন জেলা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৫৬০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ জেলার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনসে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম। এর আগে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। অতপর বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজারবাগে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রথম প্রতিরোধের বীরত্বগাঁথা, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধকালীন পুলিশ সদস্যদের বীরোচিত ভূমিকা এবং তাঁদের অনুভূতি শোনেন। সবশেষে পুলিশ সুপার দেশের এই শ্রেষ্ঠতম সন্তানদের সাথে মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে তাঁদের সবার মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho