1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নির্দয়া আগুন কেড়ে নিলো চার বছরের মাইশার প্রাণ

  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫১৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় নির্দয়া আগুন কেড়ে নিলো চার বছরের মাইশার প্রাণ।

অবুজ শিশু মাইশা খেলার সাথীদের সাথে খেলাধুলা করার সময় গ্যাস লাইটের আগুনে শরীরে থাকা পোশাকে আগুন লাগলে মাইশার সারা শরীর পুড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মাইশাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে মাইশার অবস্থার অবনতি হলে  ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে স্থান্তর করা হয়।

নগরকান্দা উপজেলার  কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের ইব্রাহিম মাতুব্বরের কন্যা মাইশা।

গত ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে  মা তানিয়ার কাছ থেকে সরে গিয়ে খেলার সাথিদের সাথে খেলাধুলা করার সময় মাইশার শরীরে আগুন লেগে সারা শরীর পুড়ে যায়।  আহত অবস্থায় প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সব শেষে ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করা হয় মাইশাকে।
সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর কাছে হার মেনে সকলকে কাঁদিয়ে মাইশা চলে যায় না ফেরার দেশে।
মাইশারা দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিলো মেঝ।
মাইশার লাশ ঈশ্বরদী গ্রামে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho