1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সালথায় স্ত্রীর পরকীয়া ও ঋনের চাপের কারনে যুবকের আত্মহত্যা

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৫৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় স্ত্রীর পরকীয়া ও ঋনের টাকা পরিশোধ করতে না পারায় মোঃ শাহিন শেখ (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।  শাহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহিন উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পোড়াগদী গ্রামের মৃত আব্দুস সোবহান শেখের ছেলে।

শাহিনের পিতা  আব্দুস সোবহান শেখ বৃহস্পতিবার নিজের ঘরে একা মৃত্যুবরন করেছে বলে জানাগেছে ।
ঋণের চাপ ও স্ত্রীর পরকীয়া জানতে পেরে শাহিন ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
নিহতের আপন চাচা আব্দুল ওহাব শেখ অভিযোগ করে বলেন, শাহিন শেখ ঢাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। বাড়িতে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে থাকত স্ত্রী সীমা বেগম। শাহিন কয়েকটি এনজিও থেকে ঋণ তুলে অনেক টাকার দেনা হয়ে যায়।
যে কারণে বাড়িতে ঠিকমতো আসত না।
এই সুযোগে শাহিনের আপন ছোট ভাই অবিবাহিত শামিম শেখের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী সীমা বেগম।
এরই মধ্যে গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোররাতে নিজ ঘরে মারা যান শাহিনের বাবা আব্দুস সোবহান শেখ (৭০)।
তবে সে খাটের ওপর একাই মরে ছিল।
কিভাবে কী কারণে তিনি মারা গেছেন তা-ও কেউ বলতে পারেনি। 
তিনি আরো বলেন, বাবার মৃত্যুর খবর পেয়ে সব মিলিয়ে নানা টেনশন নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসে শাহিন।
বাড়িতে এসে বাবার লাশ দাফন করার পর শুক্রবার বিকেলে স্ত্রীকে তার ছোট ভাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে স্ত্রীকে মারধরের চেষ্টা করলে ভয়ে বিকেলেই স্ত্রী সীমা বেগম সন্তানদের নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়।
পরে ক্ষোভ আর হতাশা নিয়ে শাহিন গলায় স্ত্রীর শাড়ি কাপড় পেঁচিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
পরিবারের অন্য সদস্যরা শাহিনের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর গিয়ে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে।
এ বিষয়ে অভিযুক্ত শামিম শেখ ও শাহিনের স্ত্রী সীমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, ঋণের টাকার চাপে ও স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণে শাহিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি আরো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho