1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

বড়দিন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি’র পাঠানো শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫২৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

খ্রিষ্টীয় ধর্মের বড় উৎসব “বড়দিন” -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ সদর থানা সহ ৫ উপজেলায় স্থাপিত সকল গির্জায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। বড়দিনের আগে এ শুভেচ্ছা উপহারগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট থানার আওতাধীন গীর্জার যাজক ও তাদের প্রতিনিধিদের নিকট পৌঁছে দেন।

এর আগে গত ২০ ডিসেম্বর খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের বড় উৎসব “বড়দিন” সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর সম্মেলন কক্ষে জেলার সকল উপজেলায় বিদ্যমান গীর্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো.মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীনুর চৌধুরী, জেলার ডিআইও-১ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বড়দিন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম -এর সার্বিক তত্ত্বাবধানে, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর নেতৃত্বে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনকে বেশ তৎপর থাকতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho