1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫০২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রযুক্তি ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
এ মেলায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় বিজ্ঞানের বিভিন্ন বিষয়ক উদ্ভাবন করে এবং তা সকলের সামনে উপস্থাপন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, সরকারি এম এন মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান গণ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho