1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জের কংশুর খালের সংযোগ পুনঃ স্থাপনের নির্দেশনা দিলেন ডিসি কাজী মাহবুবুল আলম

  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৫০৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে জনস্বার্থে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কংশুর খালের সংযোগ পুনঃ স্থাপনের দিকনির্দেশনা দিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নে অবস্থিত কংশুর খাল-এর সাথে এমবিআর চ্যানেলের সংযোগস্থল সুইসগেট দ্বারা বহু বছর বন্ধ থাকায় স্থানীয় কৃষি জমির সেচ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ায় উক্ত খাল ও চ্যানেলের সংযোগস্থল খুলে দেওয়ার জন্যে স্থানীয় জনসাধারণের গণদাবির প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্যে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলার সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দের একটি প্রতিনিধি দল অত্র স্থল সরেজমিনে পরিদর্শন করেন। বর্তমান প্রেক্ষাপটে জনস্বার্থে বন্ধ খালের সংযোগটি পুনঃ স্থাপন অতিব জরুরী হওয়ায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বন্ধ খালের সংযোগটি পুনঃ স্থাপনের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি সহ ওই এলাকায় উৎপাদিত পণ্য সমূহ নৌপথে আনা- নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানাগেছে।

এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক অরবিন্দু কুমার রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho