1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জ জেলা পুলিশের অভিযানে ১ মাসে ৭ মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেপ্তার, পুলিশ সুপারের পুরস্কার প্রদান

  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৭ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার সদর থানার একটি চৌকস দল গত নভেম্বর ২০২২ -এ দুইজন (০২) জন সহ ডিসেম্বর মাসে আরো পাঁচ (০৫) জন খুনি পলাতক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যারা দীর্ঘদিন মৃত্যুদণ্ড সাজা মাথায় নিয়ে দেশের বিভিন্ন জেলায় লোকচক্ষুর অন্তরালে পালিয়ে ছিলো।

গোপালগঞ্জের চৌকস পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়ের তত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ উক্ত টিম তৈরি করেন ও অভিযান পরিচালনা করেন। গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল, এস আই রাসেল, এস আই গনেশ, এ এস আই মামুন, এ এস আই মিতুল-দের সমন্বয়ে গঠিত এ চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলমের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গোপালগঞ্জ জেলা পুলিশের এ সাফল্য বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ও দক্ষতা অনেকাংশে বৃদ্ধি করবে বলে মনে করছেন সাধারণ জনগণ।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম আমাদের প্রতিনিধিকে বলেন, বিজ্ঞ আদালতে দোষী সাব্যস্ত এবং পুলিশ ও সাধারণ জনগণের চোখ ফাঁকি দিয়ে সমাজে ঘুরে বেড়ানো ০৭ জঘন্য ও দুর্ধর্ষ অপরাধীকে অল্প সময়ে গ্রেপ্তার করে মৃত্যুদন্ড নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগারে প্রেরণ করার বিষয়টি নি:সন্দেহে একটি ভালো অর্জন। তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অপরাধ সভা নভেম্বর/২২ শেষে উক্ত চৌকস দলের সবাইকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন। এমন উত্তম কাজের ধারা অব্যাহত রাখার বিষয়ে তিনি সকল থানার অফিসারদের নিকট প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho