1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে আইডিইবি’র নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৭১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)
-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৩–২০২৫) নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দেশব্যাপী শুরু হয়েছে।

একেএমএ হামিদ – মো. শামসুর রহমান প্যানেলের বিপরীতে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মল্লিক – খন্দকার মাঈনুর রহমান প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানাগেছে।

নির্বাচনের ধারাবাহিকতায় গোপালগঞ্জেও ভোট গ্রহণ শুরু হয়েছে। গোপালগঞ্জ হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিপরীতে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি সরেজমিনে ভোটকেন্দ্র ঘুরে জানান, সকালে শীতের তীব্রতা বেশি থাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইডিইবি’র নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সদস্যদেরকে নিয়োজিত রাখতে দেখা গেছে।

এবিষয়ে আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সওজ গোপালগঞ্জ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হামিদ খান নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শুরু
হওয়ায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তোষ প্রকাশ করেন। এসময় আইডিইবি -এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বি এম ইছানুল কবীর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ভোটারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho